
নিউজ ডেস্ক: মাওয়া পৌঁছেছে পদ্মা সেতুর অবকাঠামোবাহী আরেকটি ছোট জাহাজ। আজ বুধবার সকালে মালামাল খালাস প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী তোফাজ্জল হোসেন। আর এর আগে গতকাল মঙ্গলবার জাহাজটি মাওয়ায় নোঙ্গর করে। এটা নিয়ে এই পর্যন্ত পদ্মা সেতুর মালামাল নিয়ে ৩টি জাহাজ মাওয়া পৌঁছেছে। এছাড়া আরও দুটি মাওয়ার পথে রয়েছে।
তিনি আরও বলেছেন, তাছাড়া চীন থেকে গত ২আগস্ট ছেড়ে আসা সেতুর অবকাঠামোর দ্বিতীয় চালানটিও এখন কুতুবদিয়া চ্যানেলের কাছকাছি রয়েছ। মালামাল খালাস করে বিশেষ ওয়ার্কসপে রাখা হচ্ছে। সেখানেই ফিটিংয়ের কাজ শুরু হবে। অবকাঠামোলো ফিটিং হওয়ার পর জাহাজে করে নিয়ে সরাসারি স্থাপন করা হবে। আগামী ডিসেম্বরের অন্তত দুটিটি স্প্যান পরিমাণ সেতু দৃশ্যমান হবে।