
নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার ৭১তম জন্মবার্ষিকী উদযাপন না করলেও বিএনপির উদ্যোগে বিশ্বের বিভিন্ন দেশে ঘটা করেই জন্মদিন পালিত হয়েছে। প্রবাসী বাংলাদেশিরা গত ১৪ আগস্ট দিবাগত রাত ১২টা ১ মিনিটে অর্থাৎ ১৫ আগস্টের প্রথম প্রহরে বিশ্বের বিভিন্ন দেশে দলীয় চেয়ারপারসনের জন্মদিনের কেক কাটেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তখন এই সময় খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করেন তারা।
সৌদি আরবের মক্কা বিএনপির সভাপতি ফিরদৌস চৌধুরী মিঠুর নেতৃত্বে খালেদা জিয়ার ৭১তম জন্মদিনের কেক কাটেন সেখানকার বিএনপির নেতাকর্মীরা। মক্কাস্থ মিছফালার লুলু হোটেলের কনফারেনস হলে কেক কাটার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মক্কা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ মৃধা, মনির কাসেম, মোহামমদ ইউসুফ, মোহাম্মদ আবদুল মজিদ, মোহাম্মদ আমিন, মোহামমদ দেলোয়ার, জহির ফজল, মাসুদ রানাসহ অন্যান্য নেতারা।
যুক্তরাজ্যে বিএনপির সভাপতি এমএ মালেক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদের নেতৃত্বে জন্মদিন উদযাপিত হয়। জার্মান বিএনপির উদ্যোগে সভাপতি দেওয়ান শফিকুল ইসলাম ও সাধারন সম্পাদক মাসুদ রেজার নেতৃত্বে কেক কাটেন নেতৃবৃন্দ। ইউরোপিয়ান ইউনিয়নের সদর দফতর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বেলজিয়াম বিএনপির সাবেক সহসভাপতি আব্দুর রাজ্জাক সাজা ও সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন বাবুর নেতৃত্বে খালেদা জিয়ার জন্মদিন পালিত হয়। ফ্রান্স বিএনপির সভাপতি সৈয়দ সাইফুল সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক এম এ তাহেরের নেতৃত্বে কেক কাটেন। ইতালী বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিন নেতৃত্বে কেক কাটা হয়। ডেনমার্ক বিএনপির সভাপতি গাজী মনিরের সভাপতিত্ব ওসাধারণ সম্পাদক ওমর ফারুকের নেতৃত্বে কেক কাটেন।
হলান্ড বিএনপির সভাপতি শরিফ উদ্দীন ও আব্দুল মতিনের নেতৃত্বে কেক কাটেন। সুইজারল্যান্ড বিএনপির সভাপতি আনোয়ার শেখ ও সাধারণ সম্পাদক কবির মোল্লার নেতৃত্বে কেক কাটেন মোহাম্মদ রাশেদের নেতৃত্বে অস্ট্রেলিয়া বিএনপি, সুইডেন বিএনপির সভাপতি এমদাদ হোসেন কচি ও সাধারণ সম্পাদক নাজমুল আবেদীন মোহনের নেতৃত্বে কেক কাটেন।