News71.com
 Bangladesh
 18 Aug 16, 12:45 AM
 374           
 0
 18 Aug 16, 12:45 AM

সিলেটে ব্যবসায়ী হত্যায় জড়িত সুলেমান ছাত্রলীগ থেকে বহিষ্কার

সিলেটে ব্যবসায়ী হত্যায় জড়িত সুলেমান ছাত্রলীগ থেকে বহিষ্কার

 

নিউজ ডেস্ক: সিলেট নগরীর জিন্দাবাজারস্থ এ্যালিগেন্ট শপিং সিটি ব্যবসায়ী করিম বখত মামুন খুনের সাথে জড়িত থাকার অভিযোগে জেলা ছাত্রলীগের স্থগিতকৃত কমিটির সহ-সভাপতি এম সুলেমান হোসেন চৌধুরীকে ছাত্রলীগ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। গতকাল বুধবার কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য বলা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্র থেকে জানা গেছে, গতকাল মঙ্গলবার বেলা ২টার দিকে এ্যালিগেন্ট শপিং সিটির পার্কিংয়ের সামনে নিজের মোটরসাইকেল রাখেন ছাত্রলীগ নেতা সুলেমান চৌধুরী। তার মোটরসাইকেলটি পার্কিংয়ে নিয়ে রাখতে সুলেমানকে অনুরোধ করেন মার্কেটের গার্ড। এতে করে রেগে গিয়ে গার্ডকে মারধর করেন সুলেমান হোসেন চৌধুরী।

তখন এই সময় ব্যবসায়ী করিম বখত মামুন মার্কেট থেকে বেরিয়ে এসে ঘটনাটি প্রত্যক্ষ করেন। তিনিও মোটরসাইকেল পার্কিংয়ের মধ্যে রাখতে সুলেমান চৌধুরীকে অনুরোধ করেন। আর এটা নিয়ে বাদানুবাদের জের ধরে সুলেমানের নেতৃত্বে ব্যবসায়ী করিম বখত মামুনের উপর হামলা চালানো হয়। তার পেটে ছুরিকাঘাত করা হয়। আর তার সাথে জাবেদ নামক একজন ছাড়াও আরো দু-তিনজন ছিল।

ছুরিকাঘাতে গুরুতর আহত ব্যবসায়ী মামুনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রচুর রক্তক্ষরণের কারণে তার শরীরে বেশ কয়েক ব্যাগ রক্ত দেয়া হয়। কিন্তু তবু রক্তক্ষরণ বন্ধ হয়নি। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে তিনি হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন