News71.com
 Bangladesh
 17 Aug 16, 09:38 PM
 357           
 0
 17 Aug 16, 09:38 PM

বানভাসীদের পাশে দাঁড়িয়েছে ইবির রংপুর ছাত্রকল্যাণ সমিতি।।

বানভাসীদের পাশে দাঁড়িয়েছে ইবির রংপুর ছাত্রকল্যাণ সমিতি।।

নিউজ ডেস্কঃ ত্রাণ ও সহযোগিতা নিয়ে নীলফামারী জেলার বানভাসী পরিবারের পাশে দাঁড়িয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর রংপুর ছাত্রকল্যাণ সমিতি। জেলার ডিমলা থানার তিনটি পয়েন্টে বুধবার ৩ শতাধিক পরিবারের মাঝে নগদ অর্থ চাল, ডাল, শুকনো খাবার, তেল, স্যালাইন, ওষুধ বিতরণ করা হয় সমিতির পক্ষ থেকে। 

ত্রাণ বিতরণ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক  ড. মাহবুবর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নীলফামারীতে যায়। এ দলে ছিলেন আইন ও মুসলিম বিধান বিভাগের সহকারী অধ্যাপক আরমিন খাতুনসহ ত্রাণ সংগ্রহ কমিটির আহ্বায়ক আশিকুর রহমান, গাইবান্ধা জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি রাশেদুন নবী রাশেদ, ত্রাণ সংগ্রহ কমিটির সদস্য জুলফিকার, আফসানা, মারিয়া, মিলন, সাজ্জাদ প্রমুখ। ত্রাণ বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন ডিমলা থানার খালিশা চাপানি ইউপি সদস্য রমজান আলীসহ অন্যরা।

বৃহত্তর রংপুর জেলা ছাত্র কল্যান সমিতির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের কাছ থেকে এই ত্রাণের অর্থ সংগ্রহ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন