News71.com
 Bangladesh
 17 Aug 16, 09:37 PM
 401           
 0
 17 Aug 16, 09:37 PM

প্রকাশিত হল ৩৫তম বিসিএসের চূড়ান্ত ফল।।

প্রকাশিত হল ৩৫তম বিসিএসের চূড়ান্ত ফল।।

নিউজ ডেস্কঃ ৩৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল আজ বুধবার প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বিভিন্ন ক্যাডারে ২ হাজার ১৫৮ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। পিএসসি সূত্রে জানা গেছে, লিখিত ও মৌখিক পরীক্ষায় ৫ হাজারের বেশি প্রার্থী পাস করেছেন। ১৬ জনের ফল স্থগিত রাখা হয়েছে। এই বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ৬ হাজার ৮৮ জন মৌখিক পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

২০১৪ সালের ২৩ সেপ্টেম্বর ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের পর গত বছর ৬ মার্চ ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন চাকরিপ্রার্থী প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন