News71.com
 Bangladesh
 17 Aug 16, 06:41 PM
 675           
 0
 17 Aug 16, 06:41 PM

সিরিজ বোমা হামলায় দোষীদের দ্রুত বিচারের দাবিতে জাবি ছাত্রলীগের কালো পতাকা মিছিল

সিরিজ বোমা হামলায় দোষীদের দ্রুত বিচারের দাবিতে জাবি ছাত্রলীগের কালো পতাকা মিছিল

জাবি প্রতিনিধি:  দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদ ও দোষীদের দ্রুত বিচারের দাবিতে বুধবার  (১৭ আগস্ট)  কালো পতাকা মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।

২০০৫ সালে দেশব্যাপী সিরিজ বোমা হামলা চালায় জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)। ঘটনার ১১ বছরেও ওই হামলার বিচার কাজ এখনো শেষ হয়নি। তাই হামলার সঙ্গে জড়িতদের বিচারের দাবি ও ঘটনার প্রতিবাদে সারাদেশে কালো পতাকা মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

এরই অংশ হিসেবে  জাবিতে ছাত্রলীগের  কালো পতাকা মিছিলে অংশগ্রহণ  করেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি ও জাবি শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনি  এবং বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি ও জাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল ,  জাবি শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মিঠুন কুন্ডু, জাবি শাখা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক এস এম সুফিয়ান চঞ্চল, সমাজসেবা বিষয়ক সম্পাদক মিনহাজুল আবেদীন মিনহাজ, উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক ইশতিয়াক আহমেদ, উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহসান উল্লাহ শরীফসহ জাবি ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন