
নিউজ ডেস্ক: সিলেট নগরীর জল্লারপাড়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত ব্যবসায়ী মামুন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। কোতোয়ালি থানার লামাবাজার ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বেনু চন্দ্র বলেছেন, আজ বুধবার ভোর সোয়া ৩টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান বলে।
আর এর আগে, মঙ্গলবার বিকেলে নগরীর জল্লারপাড়ে এলিগ্যান্ট শপিং সিটির মোবাইল ফোন ব্যবসায়ী মামুনকে নিজ দোকানে ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা। তিনি বলেছেন, ছুরিকাঘাতে আহত ওই যুবকের মৃত্যুর খবর পাওয়ার পর পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।