News71.com
 Bangladesh
 17 Aug 16, 12:29 PM
 468           
 0
 17 Aug 16, 12:29 PM

আবাসিক হলের দাবিতে শিক্ষামন্ত্রণালয় ঘেরাও করলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা....

আবাসিক হলের দাবিতে শিক্ষামন্ত্রণালয় ঘেরাও করলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা....

রবিউল সুমন: আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবির) শিকাক্ষার্থীর হলের দাবিতে শিক্ষামন্ত্রাণালয় ঘেরাও করেছে।পূর্বঘোষিত কর্মসূচী অনুসারে সকাল ১০ টার দিকে সাধারন শিক্ষার্থীরা জড়ো হতে থাকে  বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্যের সামনে। এক পর্যায়ে শুরু হয়  ক্যাম্পাস কাপানো শ্লোগান।

একপর্যায়ে  মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুলিশের বাধা উপেক্ষা করে নেমে আসে রাজপথে। ভিক্টোরিয়া পার্কের পাশ দিয়ে রায়সাহেব বাজার হয়ে নয়াবাজার দিয়ে গুলিস্তানে পুলিশি বেড়িগেট উপেক্ষা করে আন্দোলনরত শিক্ষার্থীরা সচিবালয়  ঘেরাও করে।  রাস্তা অবরোধ করে প্রেস ক্লাবে অবস্থান নিয়ে রোদ বৃষ্টি উপেক্ষা করে চলছে হলের দাবি। দাবি তাদের একটাই কারগারের জমিতে হল। প্রধানমন্ত্রীর আশ্বাস ছাড়া  রাজপথ ছাড়বেনা বলে জানায় আন্দোলনরত শিক্ষার্থীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন