News71.com
 Bangladesh
 17 Aug 16, 12:16 PM
 363           
 0
 17 Aug 16, 12:16 PM

লক্ষ্মীপুরে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার....

লক্ষ্মীপুরে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার....

 

নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুরে ২০০ পিস ইয়াবা এবং ইয়াবা প্যাকেটজাত করার মেশিনসহ জসীম উদ্দিন শাহীন ও আফজাল হোসেন নামের ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ । গতকাল রাত ১১টার দিকে পৌর শহরের বাঞ্চানগর গ্রামের রেহান উদ্দিন ভূঁইয়া সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাহীনের বিরুদ্ধে ৪টি ও আফজালের বিরুদ্ধে ২টি মাদক আইনে মামলা রয়েছে বলেও জানায় পুলিশ। গ্রেপ্তারকৃতরা ওই এলাকার বাসিন্দা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও পলিথিনের প্যাকেটজাত করার একটি মেশিন উদ্ধার করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন