News71.com
 Bangladesh
 17 Aug 16, 01:07 AM
 379           
 0
 17 Aug 16, 01:07 AM

চট্টগ্রামে কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ ।।

চট্টগ্রামে কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ ।।

নিউজ ডেস্কঃ চট্টগ্রামের আনোয়ারায় কোটি টাকার ইয়াবাসহ মো. ইলিয়াস(৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) । গতকাল উপজেলার গোবাদিয়া গ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইলিয়াস উপজেলার দুধকুমড়া এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে। এ ব্যাপারে জানতে চাইলে চট্টগ্রাম র্যাব-৭-এর জনসংযোগ কর্মকর্তা চন্দন দেবনাথ জানান, গোপন খবরে অভিযান চালিয়ে মাদক বিক্রির সময় ওই ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয় ।

তার কাছ থেকে ৩০ হাজার ইয়াবা বড়ি ও মাদক বিক্রির নগদ ১ হাজার ১৫৭ টাকা উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২০ লাখ টাকা। তিনি আরও জানান, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে ইলিয়াস বেশ কিছুদিন ধরে নগরী ও জেলার বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রির কথা স্বীকার করেছেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন