News71.com
 Bangladesh
 17 Aug 16, 12:29 AM
 352           
 0
 17 Aug 16, 12:29 AM

রাস্ট্রীয় বানিজ্যিক ব্যাংক সোনালী-অগ্রণী-রূপালী'র নতুন এমডি ।।

রাস্ট্রীয় বানিজ্যিক ব্যাংক সোনালী-অগ্রণী-রূপালী'র নতুন এমডি ।।

 

নিউজ ডেস্কঃ সরকারি মালিকানাধীন ৩ বাণিজ্যিক ব্যাংক সোনালী, অগ্রণী ও রূপালী ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার। নতুনের মধ্যে বর্তমানে কর্মসংস্থান ব্যাংকের এমডি ওবায়েদ উল্লাহ আল মাসুদ সোনালী ব্যাংকের দায়িত্ব পেয়েছেন ।

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের এমডি মোহাম্মদ শামস-উল-ইসলাম পেয়েছেন অগ্রণী ব্যাংকের দায়িত্ব। প্রবাসী কল্যাণ ব্যাংকের এমডি আতাউর রহমানকে রূপালী ব্যাংকের দায়িত্ব দেওয়া হয়েছে। আজ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এই ৩জনের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট ৩ ব্যাংকের পরিচালনা পর্ষদের কাছে পাঠানো হয়েছে ।

কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের পর তাদের নিয়োগ চূড়ান্ত হবে। এই ৩ জন ব্যাংক ৩টির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবেও দায়িত্ব পালন করবেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন