
নিউজ ডেস্কঃ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ৫ দিনের সরকারি সফরে আজ দিল্লি পৌঁছেছেন। জেট এয়ার ওয়েজ-এর একটি ফ্লাইটে তথ্যমন্ত্রী দিল্লিতে পৌঁছার পর ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী তাকে বিমান বন্দরে অভ্যর্থনা জানান ।
তথ্যমন্ত্রী দিল্লিতে অবস্থান কালে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ভ্যাংকাইয়া নাইডু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী জেনারেল (অব.) ভি কে সিং’এর সাথে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন। তিনি বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন, অবজারভার রিসার্স ফাউন্ডেশন এবং ইন্ডিয়া ফাউন্ডেশন-এর সাথেও মতবিনিময় করবেন। দিল্লি সফরের শেষ পর্যায়ে তিনি আজমীর শরীফ যাবেন। তথ্যমন্ত্রী ২১শে আগস্ট ঢাকার উদ্দেশ্যে দিল্লি ত্যাগ করবেন ।