
নিউজ ডেস্কঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীতে আগামী শুক্রবার থেকে সন্ত্রাসবিরোধী এক শিল্প প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে।
গ্যালারি কসমস-এ সমকালীন শিল্পীদের একটি বিশেষ দল ‘নির্ভীক চিত্ত-সন্ত্রাসবাদের বিরুদ্ধে শিল্প’ শীর্ষক এই শিল্প প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে। বঙ্গবন্ধুকে নিয়ে ৭৮জন শিল্পীর শিল্পকর্ম নিয়ে মহাখালীর নিউ ডিওএইচএস এলাকার ৬ নম্বর সড়কের ১১৫ নম্বর বাড়িতে (গ্যালারি কসমস) এই প্রদর্শনীর উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর ।
প্রদর্শনীর প্রধান উদ্দেশ্য শোককে শক্তিতে রূপান্তর করতে জাতিকে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করার প্রেরণা দেয়া। প্রদর্শনীটি ৩১শে আগস্ট পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে ।