
নিউজ ডেস্কঃ ৩৬তম বিসিএসের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ১ থেকে ৬ই সেপ্টেম্বর পর্যন্ত আবশ্যিক এবং ৫ থেকে ২৪শে অক্টোবর পর্যন্ত পদ সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা হবে বলে আজ কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে একযোগে ৩৬তম বিসিএসের লিখিত পরীক্ষা হবে। ২০০ নম্বরের লিখিত পরীক্ষার সময় ৪ ঘণ্টা আর ১০০ নম্বরের পরীক্ষার সময় ৩ ঘণ্টা। লিখিত পরীক্ষায় গড় নূন্যতম পাস নম্বর ৫০ জানিয়ে পিএসসি বলছে, কোনো বিষয়ে কেউ ৩০ শতাংশের কম পেলে তিনি ওই বিষয়ে কোনো নম্বর পাননি বলে গণ্য হবে। পরীক্ষা শুরুর ১৫ মিনিট পর কোনো প্রার্থীকে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে দেওয়া হবে না ।