News71.com
 Bangladesh
 16 Aug 16, 06:55 PM
 334           
 0
 16 Aug 16, 06:55 PM

রাজধানিতে আটক ৪ নারী জেএমবির একজন ঢামেকের ইন্টার্ন চিকিৎসক

রাজধানিতে আটক ৪ নারী জেএমবির একজন ঢামেকের ইন্টার্ন চিকিৎসক

 

নিউজ ডেস্ক: রাজধানীতে র‌্যাবের আটক করা ৪ জন নারী জেএমবির মধ্যে ১ জন হল ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ইন্টার্ন চিকিৎসক। এছাড়া আটক বাকি ৩ জনও বিশ্ববিদ্যালয় পড়ুয়া। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মিরপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য বলেন র‌্যাব-৪ এর অধিনায়ক খন্দকার লুৎফুল কবির। আটক করা ওই ৪ জন জেএমবি হলেন, ঐশি, আকলিমা, মেঘনা ও মৌ।

তিনি বলেছেন, ওই ৪ জন নারী জেএমবি সদস্যের একজন ঢাকা মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক। বাকি তিনজন মানারাত বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের শিক্ষর্থী।

তিনি আরও বলেছেন, আটক জেএমবির নারী সদস্যরা মূলত সংগঠনের জন্য অর্থ সংগ্রহ করতো। ঢাকা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসক ঐশি নারী সেলের প্রধান। সে মোটিভেশন করে নারীদের দলে আনতো।

এর আগে, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আজ মঙ্গলবার মগবাজার এলাকা থেকে ওই জেএমবি সদস্যদের আটক করা হয় বলে জানান র‌্যাবের মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান। আটককৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি বই, অডিও এবং ভিডিও উদ্ধার করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন