News71.com
 Bangladesh
 16 Aug 16, 06:51 PM
 348           
 0
 16 Aug 16, 06:51 PM

নাশকতা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা-বুলু ও সোহেলসহ ১৬ জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি

নাশকতা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা-বুলু ও সোহেলসহ ১৬ জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি

 

নিউজ ডেস্কঃ রাজধানীর মুগদা থানায় দায়ের করা নাশকতা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, বরকতউল্লা বুলু ও ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব-উন-নবী খান সোহেলসহ ১৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আজ ঢাকা মহানগর হাকিম খোরশেদ আলম অভিযোগপত্র আমলে নিয়ে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এই মামলায় অন্য উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, একান্ত সচিব অ্যাডভোকেট শামসুজ্জামান শিমুল বিশ্বাস, আজিজুল বারী হেলাল, শিরিন সুলতানা ও কাই্য়ুম কমিশনার। ২০১৫ সালের ১৭ই ফেব্রুয়ারি নাশকতার অভিযোগে মুগদা থানার উপ-পরিদর্শক নুরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন