News71.com
 Bangladesh
 16 Aug 16, 06:48 PM
 375           
 0
 16 Aug 16, 06:48 PM

চৌদ্দগ্রামে ৩০ হাজার ভারতীয় ষ্টেরয়েড ট্যাবলেট আটক করেছে বিজিবি ।।

চৌদ্দগ্রামে ৩০ হাজার ভারতীয় ষ্টেরয়েড ট্যাবলেট আটক করেছে বিজিবি ।।

 

নিউজ ডেস্কঃ কুমিল্লার চৌদ্দগ্রামে ৩০ হাজার ৯৭০টি ভারতীয় ষ্টেরয়েড ট্যাবেলট আটক করেছে বিজিবি। আজ ভোরে উপজেলার আমানগন্ডা, সাতঘাড়িয়া ও চৌদ্দগ্রাম বিওপির বিজিবির সদস্যরা ভারত সীমান্তবর্তী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ট্যাবলেটগুলো আটক করে।

এ সময় ৯৫ বোতল হুইস্কি ও ৮০০টি টার্গেট ট্যাবলেট। বিজিবি ১০ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্যগুলো আটক শেষে কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন