News71.com
 Bangladesh
 16 Aug 16, 06:47 PM
 329           
 0
 16 Aug 16, 06:47 PM

নেত্রকোনার মোহনগঞ্জে পৃথক সংঘর্ষে ১০ নারীসহ আহত ২৫ ।।  

নেত্রকোনার মোহনগঞ্জে পৃথক সংঘর্ষে ১০ নারীসহ আহত ২৫ ।।   

 

নিউজ ডেস্কঃ নেত্রকোনার মোহনগঞ্জে আজ সকালে ও দুপুরে পৃথক সংঘর্ষের  ঘটনায় ১০ নারীসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। গুরুতর আহতাবস্থায় ১০ নারীসহ ১৫ জনকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

গতকাল সকাল ১০টার দিকে উপজেলার সুয়াইর ইউনিয়নের পালগাঁও গ্রামের আব্দুল জব্বার ও একই গ্রামের আয়নাল হকের লোকজনের মধ্যে ও একই দিন দুপুর ২টার উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের হাছলা গ্রামের এখলাছ মিয়ার লোকজনের সাথে একই গ্রামের শামছুদ্দিনের লোকজনের পৃথক এ ২টি সংঘর্ষের ঘটনা ঘটে।

হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলার পালগাঁও গ্রামের আব্দুল জব্বারের লোকজনের সঙ্গে একই গ্রামের আয়নাল হকের লোকজনের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে প্রতিপক্ষের ধারালো অস্ত্র, লাঠিসোঁটা এবং ইটপাটকেলের আঘাতে অন্তত ১০ জন গুরুতর আহত হন।

অপরদিকে, জমি দখল করার ঘটনাকে কেন্দ্র করে একই দিন দুপুরে উপজেলার হাছলা গ্রামের শামসুদ্দিন ও একই গ্রামের এখলাস মিয়ার লোকজনের মধ্যে এক সংঘর্ষ হয়। এতে প্রতিপক্ষের ধারালো অস্ত্র ও লাঠিসোঁটার আঘাতে ১০ নারীসহ অন্তত ১৫ জন গুরুতর আহত হন।

মোহনগঞ্জ থানার ওসি মো. মেজবাহ উদ্দিন আহম্মেদ জানান, "২টি সংঘর্ষের ঘটনারই খবর পেয়েছি। তবে উভয় পক্ষের লোকজনই আহতদের চিকিত্সা নিয়ে ব্যস্ত থাকায় থানায় কোনো পক্ষই এখনো কোনো অভিযোগ নিয়ে আসেনি এবং এলাকার পরিস্থিতিও এখন শান্ত রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন