News71.com
 Bangladesh
 16 Aug 16, 02:30 PM
 405           
 0
 16 Aug 16, 02:30 PM

চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে আটক ৬২

চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে আটক ৬২

 

নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় বিশেষ অভিযানে অস্ত্র ও ইয়াবাসহ ৬২ জনকে আটক করেছে চট্টগ্রাম পুলিশ। এই বিশেষ অভিযানে ৬০০ পিস ইয়াবা, ১২০ লিটার মদ, ১টি এলজি ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার গভীর রাত থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযানে এদের আটক করে পুলিশ।

চট্টগ্রাম নগর পুলিশের জনসংযোগ বিভাগ বলেছেন, চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৬২ জনকে আটক করা হয়েছে।

জানা গেছে, এই অভিযানে মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে ৩টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া অভিযানে উদ্ধার করা হয়েছে ৪টি ছোরা, ১টি এলজি, ২টি কার্তুজ, ২৭ হাজার টাকার জাল নোট, ১টি পাইপ রেঞ্জ, ১০টি লাঠি ও ১টি ব্যানার। এতে আটককৃতদের মধ্যে জিআর মামলায় ৬ জন, সিআর মামলায় ৮ জন ও সাজাপ্রাপ্ত ২ জন আসামি রয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন