News71.com
 Bangladesh
 16 Aug 16, 02:26 PM
 399           
 0
 16 Aug 16, 02:26 PM

আগামীকাল ঢাকা আসছেন ওআইসি'র মহাসচিব আইয়াদ আমিন মাদানি ।।

আগামীকাল ঢাকা আসছেন ওআইসি'র মহাসচিব আইয়াদ আমিন মাদানি ।।

 

নিউজ ডেস্কঃ ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব আইয়াদ আমিন মাদানি ২ দিনের সফরে আগামীকাল ঢাকায় আসছেন। সফরকালে ওআইসি মহাসচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তাছাড়া পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গেও বৈঠক করবেন তিনি ।

সূত্রে জানা গেছে, আগামী অক্টোবরে উজবেকিস্তানে অনুষ্ঠেয় ওআইসি পররাষ্ট্র মন্ত্রীদের সম্মেলন সম্পর্কে আলোচনা করতে ও গত ১ই জুলাই গুলশান হামলার ঘটনায় হতাহতদের প্রতি সমবেদনা জানাতে তার এই ঢাকা সফর। ওই হামলার পর নিন্দা জানিয়ে ওআইসি মহাসচিব পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে এক চিঠি লিখে শোক প্রকাশ করেন এবং বাংলাদেশ সফরে আসার আগ্রহের কথা জানিয়েছিলেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন