
নিউজ ডেস্কঃ সন্ত্রাস ও জঙ্গি হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিশু এবং তাদের অভিভাবকেরা । আজ সকাল সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমির সামনে সুইড বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া শাখা এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে চলমান সন্ত্রাস ও জঙ্গি হামলার প্রতিবাদ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সুইড বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া শাখার সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক চেয়ারম্যান ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।
এসময় আরো উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবীর, সুইড বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া শাখার সাধারণ সম্পাদক তাসলিমা সুলতানা খানম নিশাত প্রমুখ।