News71.com
 Bangladesh
 16 Aug 16, 01:03 PM
 390           
 0
 16 Aug 16, 01:03 PM

বরিশাল বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত

 

জাহিদ আল হাসান:  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদাত বার্ষিকী  উপলক্ষ্যে যথাযোগ্য মর্যাদায় শোক দিবস পালন করেছে দক্ষিণ  বঙ্গের সেরা বিদ্যাপীঠ বরিশাল বিশ্ববিদ্যালয়।

১৫ ই আগস্ট  সকাল সাড়ে আটটার দিকে  পরিবেশ ও মৃত্তিকা বিজ্ঞানী মাননীয় ভিসি ড. এস এম ইমামুল হকের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে একটি শোক র‍্যালি বের হয়।  র‍্যালিটি ঢাকা- পটুয়াখালী মহাসড়ক প্রদক্ষিণ করে আবার ক্যাম্পাসে এসে শেষ হয়।  উক্ত র‍্যালিতে ট্রেজারার ড. একে এম মাহবুব হোসেন ,রেজিস্ট্রার ড. মনিরুল ইসলাম,  প্রক্টর মোঃ শফিউল আলম ও শিক্ষক সমিতির সভাপতি মোঃ আরিফ হোসেন সহ অন্যান্য বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে সকাল নয়টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অস্থায়ীভাবে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরবর্তীতে একে একে বিভিন্ন বিভাগের পক্ষ থেকে শিক্ষক এবং শিক্ষার্থীরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

বেলা ১১ টায়  আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে শোক দিবসের কার্যক্রম সম্পন্ন হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন