News71.com
 Bangladesh
 16 Aug 16, 01:00 PM
 435           
 0
 16 Aug 16, 01:00 PM

বেরোবিতে শেখ রাসেল চত্বরের উদ্বোধন করলো নীল দল

বেরোবিতে শেখ রাসেল চত্বরের উদ্বোধন করলো নীল দল

বেরোবি প্রতিনিধি:  রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে  (বেরোবি)  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০১৬ উপলক্ষে বিশ্ববিদ্যালয়  ক্যাম্পাসে শেখ রাসেল চত্বর উদ্বোধন এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে মুক্তিযুদ্ধ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর চেতনা, আদর্শ ও মুল্যবোধে উজ্জীবিত শিক্ষকদের সংগঠন নীল দল।

সোমবার(১৫ আগস্ট) দুপুরে এ ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ এবং উদ্বোধনের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি ও ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক মো. গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক ও লোকপ্রশাসন বিভাগের শিক্ষক সাব্বির আহমেদ চৌধুরী, শিক্ষক সমিতির সাধারন সম্পাদক তাবিউর রহমান প্রধান, বাংলা বিভাগের শিক্ষক ড. তুহিন ওয়াদুদ ও ড. পরিমল চন্দ্র বর্মণ,একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের শিক্ষক আপেল মাহমুদ, রসায়ন বিভাগের শিক্ষক মো. সিদ্দুকুর রহমান ও অবিনাশ চন্দ্র সরকার, লোকপ্রশাসন বিভাগের শিক্ষক জুবায়ের ইবনে তাহের সেতু, সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক মুহাম্মদ আনোয়ার হোসাইন, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক মো. জাকিউর রহমান প্রমুখ।

এর আগে শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মৌলবাদী রাজনীতি সিন্ডিকেটের মাধ্যমে নিষিদ্ধ করবার জন্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জোরালো দাবি জানিয়েছে নীল দলের সভাপতি গোলাম রব্বানী ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন