News71.com
 Bangladesh
 16 Aug 16, 12:55 PM
 468           
 0
 16 Aug 16, 12:55 PM

একনেকে এক হাজার ৯৫ কোটি টাকার ৬ প্রকল্পের অনুমোদন

একনেকে এক হাজার ৯৫ কোটি টাকার ৬ প্রকল্পের অনুমোদন

 

নিউজ ডেস্কঃ এক হাজার ৯৫ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে মোট ৬টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ।

এর মধ্যে প্রকল্প সাহায্য ৪শ’২০ কোটি ৭৬ লাখ টাকা এবং বাকিটা সরকারি তহবিল (জিওবি) থেকে মেটানো হবে। আজ সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে প্রকল্পগুলোর অনুমোদন দেয় একনেক ।

প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন