News71.com
 Bangladesh
 16 Aug 16, 12:48 PM
 375           
 0
 16 Aug 16, 12:48 PM

ঠাকুরগাঁওয়ে ছুরিকাঘাতে খুন গৃহবধূ।।

ঠাকুরগাঁওয়ে ছুরিকাঘাতে খুন গৃহবধূ।।

 

নিউজ ডেস্কঃ বসতভিটা নিয়ে বিরোধের জেরে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে প্রতিপক্ষের ছুরিকাঘাতে পারভিন বেগম (৩০) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। আহত হয়েছেন আরো ২ জন। এদের মধ্যে ১ জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ সকালে ঠাকুরগাঁও রানীশংকৈল উপজেলার বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আজ সকালে রানীশংকৈল উপজেলার বিষ্ণুপুর গ্রামের সহিদুলের স্ত্রী পারভিন বাড়ির পার্শ্বে ছাই ফেলতে যায়। এসময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই মারা যান তিনি। গুরুতর আহত হয় তার স্বামী সহিদুল ও আশিরুল (৪০) নামে এক প্রতিবেশী।

উল্লেখ্য বসতভিটার ৮ শতক জমি নিয়ে সহিদুলের সাথে একই এলাকার নবাব ও দুলালের সাথে বিরোধ চলছিল। রানীশংকৈল থানার ওসি রেজাউল করিম জানান, এখনো কোন মামলা করা হয়নি। লাশ উদ্ধার করে ময়নাতন্দের জন্য পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন