News71.com
 Bangladesh
 16 Aug 16, 12:47 PM
 326           
 0
 16 Aug 16, 12:47 PM

বিপুল পরিমান দেশী মদসহ তিন ব্যক্তি আটক।।

বিপুল পরিমান দেশী মদসহ তিন ব্যক্তি আটক।।

 

নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় গত রোববার রাতে একটি ব্যক্তিগত গাড়িতে অভিযান চালিয়ে ১৪০ লিটার দেশি মদসহ তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন উপজেলার হলিছড়া চা-বাগানের বাসিন্দা বিশ্বনাথ পার্সী ও কাঞ্চন কালোয়ার এবং গাড়ির চালক রাজনগর উপজেলার রাজনগর চা-বাগানের বাদল নেপালি।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল রোববার রাত সাড়ে নয়টায় উপজেলার উত্তর কুলাউড়া এলাকায় একটি ব্যক্তিগত গাড়ি আটক করে। এ সময় গাড়ির পেছনে মদভর্তি সাতটি প্লাস্টিকের বোতল পাওয়া যায়। পরে মদ ও গাড়ি জব্দ এবং তিন ব্যক্তিকে আটক করা হয়। ওই দিন রাতেই পুলিশ তিন ব্যক্তিকে আসামি করে মামলা করে।

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) বিনয় ভূষণ রায় গতকাল সোমবার বলেন, আটক ব্যক্তিদের মৌলভীবাজার আদালতে পাঠানো হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন