
নিউজ ডেস্কঃ নওগাঁর বদলগাছী উপজেলায় ট্রাকের ধাক্কায় আহত সাবেক কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক (৬২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
গতকাল সোমবার (১৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর পূর্বে দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার ভাণ্ডারপুরে বদলগাছী-আক্কেলপুর সড়কে আহত হন তিনি।
হাসপাতালে নেওয়ার পথে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা কৃষি কর্যালয়ের সাবেক উপ-সহকারী কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, তার গ্রামের বাড়ি নিলফামারী জেলায়। তিনি মোটরসাইকেলে বদলগাছী থেকে জয়পুরহাট যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি ট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।