News71.com
 Bangladesh
 16 Aug 16, 12:16 PM
 424           
 0
 16 Aug 16, 12:16 PM

বরিশালে পারাবত-১০ লঞ্চ থেকে তরুণীর লাশ উদ্ধার, আটক ৩

বরিশালে পারাবত-১০ লঞ্চ থেকে তরুণীর লাশ উদ্ধার, আটক ৩

 

নিউজ ডেস্ক: বরিশালে পারাবত-১০ লঞ্চের স্টাফ কেবিন থেকে একজন তরুণীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই নিহত তরুণীর নাম মিনা। আজ মঙ্গলবার সকালে এই ঘটনায় তরণীর স্বামীসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় আটকরা হলেন স্বামী আনিস, তার চাচাতো ভাই কালাম ও বন্ধু তুষার। নিহত মিনা'র বাড়ি কুমিল্লায়, আনিস ও কালামের বাড়ি শরিয়তপুরে ও তুষারের বাড়ি নওগাঁয়।

কোতোয়ালি থানার সহকারী পুলিশ কমিশনার মো. আজাদ রহমান বলেছেন, ঢাকা থেকে পারাবত-১০ লঞ্চে স্টাফ কেবিন ভাড়া নিয়ে আনিস ও তার স্ত্রী মিনা বরিশালে কুয়াকাটার নাম করে আসছিল। মাঝ পথে রাত ২ টা ৩০ মিনিটের দিকে আনিস কেবিনে তার চাচাতো ভাই ও সহযোগীকে কেবিনে প্রবেশ করায় এবং নিজে বেরিয়ে যায়। কালাম ও তার সহযোগী কেবিনের দরজা ভিতর থেকে বন্ধ করে ওই তরুণীকে জবাই করে হত্যা করে।

তখন ওই সময় তাদের মধ্যে ধস্তাধস্তির শব্দ শুনে কেবিনের বাইরে থাকা যাত্রীরা এগিয়ে আসে। আর তাকে হত্যার পর তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বাইরে থাকা অপর যাত্রীরা তাদের দুজনকে ও আনিসকে লঞ্চের ছাদ থেকে প্রায় নগ্ন অবস্থায় আটক করে। পরে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে তাদের আটক করে। লাশ ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সহকারী কমিশনার বলেছেন, আটকদের জিজ্ঞাসাবাদে হত্যার রহস্য উদঘাটন করা যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন