News71.com
 Bangladesh
 15 Aug 16, 11:57 PM
 415           
 0
 15 Aug 16, 11:57 PM

ট্রেনের ধাক্কায় আহত ট্রলিচালকের মৃত্যু...

ট্রেনের ধাক্কায় আহত ট্রলিচালকের মৃত্যু...

নিউজ ডেস্কঃ রংপুরের পীরগাছায় ট্রেনের ধাক্কায় আহত ট্রলিচালক মমিনুল ইসলাম (৩০) চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এ ঘটনায় আহত আরও দুইজন ওই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আজ সোমবার (১৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মমিনুলকে মৃত ঘোষণা করেন।সএর পূর্বে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মমিনুল পীরগাছা উপজেলার মেকুড়া সুন্দরপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দেউতি থেকে কান্দিতে যাওয়ার সময় একটি আন্তঃনগর ট্রেন ট্রলিটিকে ধাক্কা দেয়। এতে চালক মমিনুর ইসলামসহ তিনজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনার পরে কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ ছিলো। রেলকর্মীরা দুর্ঘটনা কবলিত ট্রলিটি লাইন থেকে সরিয়ে নেওয়ার পরে ট্রেন চলাচল শুরু হয়েছে।

রংপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল-বি) সাইফুর রহমান উপরোক্ত তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন