News71.com
 Bangladesh
 15 Aug 16, 11:56 PM
 404           
 0
 15 Aug 16, 11:56 PM

নারায়নগঞ্জে র‍্যাবের অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী আটক ১

নারায়নগঞ্জে র‍্যাবের অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী আটক ১

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের আদমজী থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি ও একটি ধারালো ছুরিসহ ইউসুফ হাসান (৪৩) নামের এক সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব)। আজ সোমবার (১৫ আগস্ট) রাতে র‍্যাব-১১ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার ও কোম্পানি অধিনায়ক নরেশ চাকমা জানান, আটক ইউসুফ এলাকার চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী। সে এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা, অস্ত্র ব্যবসা, ঝুট নিয়ন্ত্রণসহ নানা অপকর্ম করে আসছিলো। তার সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে এলাকার লোকজন ভয়ে মুখ খুলতো না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন