News71.com
 Bangladesh
 15 Aug 16, 11:05 PM
 363           
 0
 15 Aug 16, 11:05 PM

ফেনীতে খালেদা জিয়ার বাড়িতে শোক দিবস উপলক্ষ্যে আওয়ামিলীগের কাঙ্গালী ভোজ।।

ফেনীতে খালেদা জিয়ার বাড়িতে শোক দিবস উপলক্ষ্যে আওয়ামিলীগের কাঙ্গালী ভোজ।।

নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বেগম খালেদা জিয়ার ফেনীর ফুলগাজীর বাড়ির আঙিনায় কাঙ্গালী ভোজ করেছে আওয়ামী লীগ। কাঙালী ভোজে বেগম জিয়ার পরিবারের একাংশসহ হাজার হাজার আওয়ামী লীগ দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। ভোজে ৫টি গরু জবাই করা হয়েছে বলে দলীয় নেতাকর্মীরা জানান।

শোক দিবস উপলক্ষে বেগম জিয়ার বাড়ির সামনে ইস্কান্দারিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহম্মদ চৌধুরী নাসিম। বিশেষ অতিথি ছিলেন ফেনী ২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উপজেলার চেয়ারম্যান আবদুর রহমান সহ প্রমুখ।

আলাউদ্দিন চৌধুরী নাসিম তার বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়া এই বছর জন্মদিন পালন না করে জন্মদিন নিয়ে হঠকারিতা করেছেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু বার্ষিকীতে জন্মদিন প্রত্যাহারের ঘোষণা না দিয়ে ছলচাতুরার আশ্রয় নিয়েছেন। তিনি বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা রেখে যদি ঘোষণা দিয়ে জন্মদিন পালন প্রত্যাহার করতেন তা হলে জাতির কাছে সম্মানি হতেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি আলাউদ্দিন আহম্মদ চৌধুরী নাসিম দুস্থদের মাঝে শাড়ি, লুঙ্গি ও খাবার বিতরণ করেন।

এছাড়া সকালে বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আলাউদ্দিন চৌধুরী নাসিম। জেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি ও শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধুর জীবনী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন স্থানে প্রশাসন, আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, কাঙ্গালী ভোজ ও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন