News71.com
 Bangladesh
 15 Aug 16, 10:57 PM
 372           
 0
 15 Aug 16, 10:57 PM

চট্টগ্রামে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার ৩

চট্টগ্রামে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার ৩

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম মহানগরের বায়েজিদ থানাধীন সাংবাদিক হাউজিং সোসাইটি এলাকায় একটি অটোরিক্সায় তল্লাশি চালিয়ে অস্ত্র ও কার্তুজসহ ৩ জন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার (১৫ আগস্ট) বিকেলে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন: লিজান বড়ুয়া প্রকাশ হিরু বড়ুয়া (১৯), জুয়েল বিশ্বাস (২২) ও মো. শুক্কুর আলি প্রকাশ হৃদয় (২০)।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, গ্রেফতারকৃত তিন সন্ত্রাসী চাঁদাবাজি, জোরপূর্বক জায়গা দখল ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন