
নিউজ ডেস্কঃ নোয়াখালীর দ্বীপ উপজেলার হাতিয়ার মেঘনা নদী থেকে ৪৮ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড। আজ সোমবার সন্ধ্যায় তমরদ্দি নৌ ঘাটের পাশে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ বিষয়ে কোস্ট গার্ডের হাতিয়া স্টেশন অফিসার লে. কমান্ডার ওমর ফারুক জানান, সোমবার দিনভর মেঘনা নদীর চেয়ারম্যান ঘাট, নলচিরা, মৌলভীর চরে কোস্টগার্ডের টহল টিম অভিযান চালিয়ে জালগুলো জব্দ করে। তবে কাউকে আটক করা যায়নি। সন্ধ্যায় তমরদ্দি নৌ ঘাটের পাশে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসনাত মো. মঈন উদ্দিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক মাহামুদ ও উপজেলা মৎস্য কর্মকর্তা পিজুষ প্রভাকর উপস্থিত ছিলেন।