News71.com
 Bangladesh
 15 Aug 16, 10:53 PM
 386           
 0
 15 Aug 16, 10:53 PM

বাড্ডায় দু'ছাত্রকে পানি থেকে তুলে ডুবে মারা গেলেন উদ্ধারকারী।।

বাড্ডায় দু'ছাত্রকে পানি থেকে তুলে ডুবে মারা গেলেন উদ্ধারকারী।।

নিউজ ডেস্কঃ বাড্ডায় ধামাইখালে দুই যুবককে খালের পানি থেকে উদ্ধারকারী পিকআপ চালক সারোয়ার (২৯)-কে মৃত অবস্থায় উদ্ধার করেছে দমকল বাহিনী। ডুবে যাওয়ার প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর বিকেল ৫টার দিকে তাকে উদ্ধার করা হয়। নিহত সরোয়ার উত্তর বাড্ডার বাসিন্দা ছিলেন।

আজ বেলা সাড়ে ১২টার দিকে ধামাইখালের তিন নম্বর বেরাইদ ব্রিজের কাছে ডুবে নিখোঁজ হন সরোয়ার। বিকেল ৫টার দিকে দমকল বাহিনীর সদস্যরা সারোয়ারকে উদ্ধার করে। জিন্সের প্যান্ট পরা সারোয়ার খালের ঘূর্ণায়মান পাকে পড়ায় ডুবে গেছেন বলে ধারণা করছে পুলিশ।

থানা সূত্রে জানাগেছে, বেলা সাড়ে ১২টার দিকে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৯ ছাত্র খালের পাশে ফুটবল খেলছিলেন। এক পর্যায়ে ফুটবলটি খালের পানিতে পড়ে গেলে তাদের দুইজন ফুটবলটি তুলে আনতে গিয়ে তলিয়ে যেতে থাকে। পাশ দিয়ে এ দৃশ্য দেখে পিকআপ চালক সারোয়ার খাল থেকে তাদের উদ্ধার করেন। পরে ফুটবলটি তুলে আনার জন্য পানিতে নেমে নিখোঁজ হন সারোয়ার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন