News71.com
 Bangladesh
 15 Aug 16, 10:50 PM
 330           
 0
 15 Aug 16, 10:50 PM

হাত-পা বাঁধা অবস্থায় পুকুর থেকে স্কুল ছাত্রের লাশ উদ্ধার।।

হাত-পা বাঁধা অবস্থায় পুকুর থেকে স্কুল ছাত্রের লাশ উদ্ধার।।

নিউজ ডেস্কঃ নোয়াখালীর চাটখিলে নিখোঁজের এক সপ্তাহ পর পুকুর থেকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাশেদ হোসেন(৯) খিলপাড়া ইউনিয়নের পশ্চিম দেলিয়াই গ্রামের নূর হোসেনের ছেলে। সে ঘোমাতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। আজ সোমবার (১৫ আগস্ট) দুপুরে ঘোমাতলি মাদ্রাসার পাশের পুকুর থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

চাটখিল থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিম উদ্দিন জানান, রাশেদ হোসেন গত ৯ আগস্ট বিদ্যালয় থেকে পরীক্ষা শেষে বিকেলে বাড়িতে আসার পথে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজির পরও তার কোন সন্ধান না পেয়ে ১২ আগস্ট রাশেদের বড় ভাই শাওন হোসেন এ ঘটনায় থানায় সাধারণ ডায়রি (জিডি) করেন। সোমবার দুপুরে পুকুরের পানিতে গলিত মরদেহ দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। এরপর পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নোয়াখালী জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়। এ ব্যপারে তদন্ত চলছে বলে জানান ওসি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন