News71.com
 Bangladesh
 15 Aug 16, 10:43 PM
 397           
 0
 15 Aug 16, 10:43 PM

চট্টগ্রামে খালেদার জন্মদিন পালনে জড়ো হওয়ায় গ্রেফতার ১৮।।

চট্টগ্রামে খালেদার জন্মদিন পালনে জড়ো হওয়ায় গ্রেফতার ১৮।।

নিউজ ডেস্কঃ চট্টগ্রামে খালেদা জিয়ার জন্মদিন পালনে জড়ো হওয়া ১৮ জনকে আটক করেছে পুলিশ। আজ বিকালে হালিশহর থানার বারুনিঘাটা গলাচিপাপাড়ার একটি ভবনে জড়ো হওয়া ওই বিএনপিকর্মীদের নাশকতার উদ্দেশ‌্য ছিল বলে পুলিশের দাবি।

হালিশহর থানার ওসি প্রণব চৌধুরী বলেন, ''গ্রেফতারকৃতরা সবাই বিএনপিকর্মী। খালেদা জিয়ার জন্মদিন পালনের নামে তারা নাশকতার জন্য ওই রুমে জড়ো হয়েছিল।''

আলী ওরফে মামুন (৩৫) তার সহযোগীদের নিয়ে তার কার্যালয়ে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কেক কাটছিলেন বলে স্থানীয়রা জানান।

ওসি প্রণব বলেন, ''আমাদের কাছে খবর ছিল তারা ওই এলাকায় নাশকতা করবে। এর ভিত্তিতে ওই এলাকায় পুলিশ অভিযান চালিয়ে কিং আলীসহ ১৮ জনকে গ্রেফতার করে।''গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন