News71.com
 Bangladesh
 15 Aug 16, 06:55 PM
 380           
 0
 15 Aug 16, 06:55 PM

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদতবাষির্কী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বড়াইগ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ।।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদতবাষির্কী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বড়াইগ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ।।

নিউজ ডেস্কঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদতবাষির্কী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালের উদ্যোগে হাসপাতাল বহির্বিভাগে আজ দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় ।

জয়বাংলা সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি ও জেলা আওয়ামিলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক বিশিষ্ট চিকিৎসক সিদ্দীকুর রহমান পাটোয়ারী এই ক্যাম্পের উদ্বোধন করেন। ক্যাম্পে ডা. সিদ্দীকুর রহমান, ডা. হোসনে আরা হোসেন, ডা. ফারজানা হক দিপা, ডা. মিল্টন পেরেরাসহ ৭ জন বিশেষজ্ঞ চিকিৎসক উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ৫ শতাধিক গরীব ও দুস্থ রোগীকে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন ।

এর আগে বনপাড়াস্থ জয়বাংলা সামাজিক আন্দোলন কার্যালয়ে শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, আওয়ামিলীগ নেতা আব্দুস সোবাহান প্রামাণিক, আবুল কালাম আযাদ, জাকির হোসেন সরকার, ডা. ফেরদৌস-উল আলম প্রমুখ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন