News71.com
 Bangladesh
 15 Aug 16, 06:51 PM
 389           
 0
 15 Aug 16, 06:51 PM

এসআই পদে নির্বাচিতদের মৌলিক প্রশিক্ষণ ২৭ আগস্ট থেকে শুরু

এসআই পদে নির্বাচিতদের মৌলিক প্রশিক্ষণ ২৭ আগস্ট থেকে শুরু

নিউজ ডেস্কঃ ২০১৫ সালের ক্যাডেট এসআই (নিরস্ত্র) পদে নিয়োগের লক্ষ্যে নির্বাচিত প্রার্থীদের মৌলিক প্রশিক্ষণ শুরু হবে আগামী ২৭ আগস্ট। রাজশাহীর সারদার পুলিশ একাডেমিতে এক বছরব্যাপী চলবে এ প্রশিক্ষণ। মৌলিক প্রশিক্ষণ সফলভাবে সম্পর্ণ করা প্রার্থীদের শিক্ষানবিস উপ পরিদর্শক (এসআই) পদে নিয়োগ দেওয়া হবে।
গতকাল রোববার (১৪ আগস্ট) পুলিশ হেড কোয়ার্টার্সের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে মৌলিক প্রশিক্ষণের এ তারিখ ঘোষণা করা হয়।

আদেশে বলা হয়েছে, ২০১৫ সালের বহিরাগত ক্যাডেট এসআই (নিরস্ত্র) হিসেবে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও ভিআর অনুসন্ধান প্রতিবেদনের ভিত্তিতে প্রশিক্ষণে প্রেরণযোগ্য বিবেচনায় বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় মৌলিক প্রশিক্ষণের জন্য প্রার্থীদের নামের তালিকা পাঠানো হয়েছে।

প্রশিক্ষণ গ্রহণের জন্য নির্বাচিত হয়েছে ১ হাজার ৪৩০ জন। এর মধ্যে পুরুষ প্রার্থী ১ হাজার ৩৮৯ জন এবং মহিলা প্রার্থী ৪১ জন।
ঢাকা রেঞ্জের ৫৪০ জন, ময়মনসিংহ রেঞ্জের ১৪৫, চট্টগ্রাম রেঞ্জের ১৯২, রাজশাহী রেঞ্জের ১০৯, খুলনা রেঞ্জের ১৬৬, বরিশাল রেঞ্জে ১১৩, সিলেট রেঞ্জের ৪৭, রংপুর রেঞ্জের ১২১ জনের নাম রয়েছে।

উত্তীর্ণদের ২৬ আগস্টের মধ্যে সারদায় উপস্থিত থাকতে হবে বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়েছে। এর আগে, চলতি বছরের ২২ জুন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পদের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। ওই সময় সারা দেশে ১ হাজার ৫১৭ জনকে চূড়ান্ত নিয়োগ দেওয়া হয়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন