News71.com
 Bangladesh
 15 Aug 16, 02:57 PM
 382           
 0
 15 Aug 16, 02:57 PM

কিশোরগঞ্জে ইমামের বস্তাবন্দী লাশ

কিশোরগঞ্জে ইমামের বস্তাবন্দী লাশ

নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জের কুলিয়ারচরে হাফেজ মিজানুর রহমান খোকন (২৮) মসজিদের এক ইমামের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ । আজ সকালে উপজেলার উছমানপুর ইউনিয়নের কোণাপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান কুলিয়ারচর থানার উপপরিদর্শক (এসআই) রাখাল দেবনাথ।

নিহত হাফেজ মিজানুর রহমান খোকন ওসমানপুর ইউনিয়নের কোণাপাড়া গ্রামের বিলপাড় নূরচান মেম্বারের বাড়ির মসজিদের ইমাম ছিলেন। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই এলাকার তাহের উদ্দিনের ছেলে বলে জানা গেছে ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে একটি মোটরসাইকেলে করে ২ দুর্বৃত্ত একটি বড় বস্তা নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজনের সন্দেহ হয়। লোকজনের উপস্থিতি দেখে দুর্বৃত্তরা বস্তাসহ মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে বস্তা খুলে লাশটি উদ্ধার করা হয়। তার গলায় জাল দিয়ে পেঁচানো ছিল। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন