
নিউজ ডেস্কঃ সীতাকুণ্ডের ভাটিয়ারি উপকূল থেকে ৬ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। আজ ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে গ্রেফতার করা যায়নি।
কোস্টগার্ড পূর্ব জোনের জনসংযোগ শাখা থেকে এসব তথ্য জানানো হয়। দুপুর ২টায় প্রেস কনফারেন্সে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।