News71.com
 Bangladesh
 15 Aug 16, 12:05 PM
 365           
 0
 15 Aug 16, 12:05 PM

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক যুবককে কুপিয়ে হত্যা, আটক ১

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক যুবককে কুপিয়ে হত্যা, আটক ১

 

নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পারিবারিক বিরোধের জের ধরে ফাইজুদ্দিন নামে একজন যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত ফাইজুদ্দিন আলীনগর ইউনিয়নের মকরমপুর গ্রামের আনারুলের ছেলে। গতকাল রবিবার দিবাগত রাত ১২ টা ৩০ মিনিটের দিকে গোমস্তাপুর উপজেলার মকরমপুর এলাকায় তার নিকট আত্মীয় আমির হামজা এই ঘটনা ঘটিয়েছে।

এই ঘটনায় ঘাতক আমির হামজার একজন সহযোগী আমিনকে আটক করেছে পুলিশ। গোমস্তাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম বলেছেন, নিহত ব্যক্তি ফাইজুদ্দিন ও আমীর হামজার পরিবারের সাথে বেশ কিছুদিন যাবত পারিবারিক বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরেই আমির হামজা ধারালো অস্ত্র দিয়ে পেছন থেকে ফাইজুদ্দিনকে কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ওই ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে এবং আমীর হামজার সহযোগী আল আমিনকে আটক করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন