News71.com
 Bangladesh
 15 Aug 16, 12:04 PM
 375           
 0
 15 Aug 16, 12:04 PM

ভারতের ৭০তম স্বাধীনতা দিবস উপলক্ষে বেনাপোলেসহ বিভিন্ন সীমান্তে বিজিবিকে মিষ্টিমুখ করালো বিএসএফ।।

ভারতের ৭০তম স্বাধীনতা দিবস উপলক্ষে বেনাপোলেসহ বিভিন্ন সীমান্তে বিজিবিকে মিষ্টিমুখ করালো বিএসএফ।।

 

নিউজ ডেস্কঃ ভারতের ৭০তম স্বাধীনতা দিবস উপলক্ষে যশোরের বেনাপোল চেকপোস্ট নো ম্যানস ল্যান্ডে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের মধ্যে উপহার বিতরণ ও মিষ্টিমুখ করিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) । এই ঘটনা দেশের অন্যান্য সীমান্ত এলাকায়ও ঘটেছে বলে জানাগেছে । ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা মিষ্টি বিতরনের পাশাপাশি কুশল বিনিময় করেন বাংলাদেশের বর্ডার গার্ড সদস্যদের সাথে।

আজ সকাল ৯টায় ৬৪ ব্যাটালিয়ন বিএসএফের ডেপুটি কমান্ড্যান্ট হারদিপ সিং বিজিবি সদস্যদের হাতে উপহার ও মিষ্টি তুলে দেন। এ সময় ভারতগামী বাংলাদেশি যাত্রীদেরও মিষ্টি মুখ করানো হয়। তারআগে সকাল ৮টায় চেকপোস্ট নো ম্যানস ল্যান্ডে অবস্থিত রিট্রেট সেরিমনিতে বিজিবি ও বিএসএফের মধ্যে ২ দেশের যৌথ জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন ও প্যারেড অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শেষে বিজিবির সঙ্গে সৌজন্য সাক্ষাতে বিএসএফ কর্মকর্তা হারদিপ সিং শোক দিবসের প্রতি শ্রদ্ধা জানিয়ে জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার একজন উজ্বল নক্ষত্র ছিলেন। দেশের জন্য তার আত্মত্যাগ ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন