News71.com
 Bangladesh
 15 Aug 16, 11:54 AM
 352           
 0
 15 Aug 16, 11:54 AM

বিএনপি নেত্রী খালেদা জিয়ার শুভবুদ্ধির উদয় হয়েছে ।। ডেপুটি স্পিকার

বিএনপি নেত্রী খালেদা জিয়ার শুভবুদ্ধির উদয় হয়েছে ।। ডেপুটি স্পিকার

 

নিউজ ডেস্কঃ এবার বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জন্মদিনের কেক না কাটায় ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, ওনার শুভবুদ্ধির উদয় হয়েছে । আজ সকালে ফুলছড়ি শহীদ মিনারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য জগজ্জয়ীতে পুষ্পস্তবক অর্পণ করেন ডেপুটি স্পিকার। গজারিয়া ইউপি আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মহফিলে এ মন্তব্য করেন তিনি। ডেপুটি স্পিকার বলেন, ওনার (খালেদা জিয়া) প্রকৃত জন্মদিন হলে কথা ছিল। ১৫ই আগস্ট তিনি ভুয়া জন্মদিন পালন করেন।

তিনি বলেন, জামায়াতের কিছু ভাই ও বিএনপির কিছু বন্ধুরা আছেন আপনারা সর্তক হয়ে যান। এখনো সময় আছে তওবা পড়ে স্বাধীনতাকে স্বীকার করে নিন। মনে রাখবেন আপনারা কোনো দিনই সফল হতে পারবেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গিবাদকে উৎখাত করা হবে। আওয়ামিলীগই ইসলামের ধারক-বাহক উল্লেখ করে তিনি বলেন, ইসলামিক ফাউন্ডেশন, বিশ্ব ইজতেমার ময়দান, ইসলামিক সামিটে অংশগ্রহণ করে কে ইসলামের জন্য কথা বলেছিল? বঙ্গবন্ধু।

তরুণ প্রজন্মের উদ্দেশে ডেপুটি স্পিকার বলেন, তোমরা বঙ্গবন্ধু সম্পর্কে বেশি করে জানবে। বঙ্গবন্ধু না থাকলে বাংলাদেশ হতো না, স্বাধীনতা পেতাম না। বঙ্গবন্ধু একটি নাম নয়, একটি সংগ্রাম। বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হলে তার অসমাপ্ত আত্মজীবনী সম্পর্কে বেশি করে পড়তে হবে। আলোচনা সভার আগে বঙ্গবন্ধুর প্রতিকৃত জগজ্জয়ীতে পুষ্পস্তবক অর্পণ করেন ডেপুটি স্পিকার ও স্থানীয় আওয়ামিলীগের নেতারা। তাছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

গজারিয়া ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি সাইদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান, ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান মোল্লা, ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার, গজারিয়া ইউপি চেয়ারম্যান মো. শামসুল আলম প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন