News71.com
 Bangladesh
 15 Aug 16, 11:50 AM
 356           
 0
 15 Aug 16, 11:50 AM

পাবনায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫      

পাবনায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫      

 

নিউজ ডেস্ক: পাবনায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৫জন নিহত এবং ২ জন আহত হওয়েছে। আজ সোমবার সকাল ৭টার দিকে আমিনপুর থানার কাশিনাথপুর এলাকায় এই ঘটনা ঘটে। এই সংর্ঘষে নিহতদের মধ্যে ছিল ৩ জন নারী ও ২জন পুরুষ। তাৎক্ষণিকভাবে এই ঘটনায় হতাহতদের নাম-পরিচয় কিছুই জানা যায়নি।

আমিনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল হুদা বলেছেন, আজ সোমবার সকালে বালুভর্তি একটি ট্রাক কাশিনাথপুর থেকে পাবনার দিকে যাওয়ার পথে কাশিনাথপুর ব্রিজের পশ্চিম পাশে আহাম্মদপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে করে ঘটনাস্থলেই ৪ জন নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে তাদের মধ্যে ১ জন মারা যান। আহত দুজনকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন