News71.com
 Bangladesh
 15 Aug 16, 01:36 AM
 392           
 0
 15 Aug 16, 01:36 AM

বঙ্গবন্ধু না থাকলে বাংলাদেশ সৃষ্টি হতো না।। রেলমন্ত্রী মুজিবুল হক

বঙ্গবন্ধু না থাকলে বাংলাদেশ সৃষ্টি হতো না।। রেলমন্ত্রী মুজিবুল হক

নিউজ ডেস্কঃ রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, পৃথিবী যতোদিন থাকবে বঙ্গবন্ধুর নামও ততোদিন থাকবে। একাত্তরে বঙ্গবন্ধু স্বাধীনতা এনে দিয়েছেন। বঙ্গবন্ধু না থাকলে বাংলাদেশ সৃষ্টি হতো না। গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে কমলাপুর রেলস্টেশনে রেলপথ মন্ত্রণালয় আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। রেলমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করে সারা পৃথিবীতে বাংলা ভাষা এবং বাঙালি জাতিকে পরিচয় করিয়ে দিয়েছেন।’

মুজিবুল হক বলেন, ‘পাকিস্তান আমলে কোনো বাঙালিকে উচ্চপদে চাকরি দেওয়া হতো না। এখন স্বাধীন বাংলাদেশের বাঙালি এবং স্বাধীনতার চেতনায় বিশ্বাসী শক্তিরাই সরকার পরিচালনা করছে। এখনকার ডিসি, এসপি, মন্ত্রী সবাই বাঙালি।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফিরোজ সালাউদ্দিন। তিনি বলেন, বঙ্গবন্ধু রেলপথ পছন্দ করতেন। এজন্য তার যাতায়াতে রেলপথ ব্যবহার করতেন তিনি। স্বাধীনতার পরে রেলপথকে আরও উন্নত করতে বঙ্গবন্ধু বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন।

সভায় আরও উপস্তিত ছিলেন- অতিরিক্ত সচিব কমল কৃষ্ণ ভট্টাচার্য, রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন ও অতিরিক্ত মহাপরিচালক মো. শামসুজ্জামান প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন