
নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় সাজেরুল ইসলাম (২৫) নামে এক আম ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল দুপুর দেড়টায় উপজেলার সোনামসজিদ মহাসড়কের ধোপপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাজেরুল শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের বারিক বাজার এলাকার নাতোর গ্রামের সেতাউর রহমানের ছেলে । শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী সাংবাদিকদের জানান,
দুপুরে ভ্যানে যাচ্ছিলেন আম ব্যবসায়ী সাজেরুল। এ সময় ধোপপুকুর এলাকায় একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে সাজেরুল মাটিতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।