
খুলনা জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ স্বপরিবারে নির্মম হত্যার বিদেশে পলাতক খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকরের দাবিতে রবিবার (১৪ আগষ্ট) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী বরাবর খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসানের কাছে স্মারকলিপি প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আরাফাত হোসেন পল্টু, সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান সাগর, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান, মোঃ আল আমিন, অঞ্জন কুমার মন্ডল, ইমরান হোসেন, মোঃ আবু সাঈদ খান, অপু সরকার, দ্বীপ পান্ডে বিশ্ব, মোল্লা মোহাম্মাদ রাসেল, মোঃ আশিক ইকবাল, সুজয় রায় সুজিত, আশরাফুল ইসলাম সেতু, সোহেল আহমেদ লিটন, শেখ মাহমুদ হাসান তুহিন, শরিফুল ইসলাম, আল আমিন শেখ, মনি রায়, মোঃ রওনাকুল ইসলাম রনি, মৃত্যুঞ্জয় রায়, তানভীর রহমান আকাশ, শেখ নাফিজ ইকবাল নাঈম, ইকবাল হোসেন, সৌভিক বসু শুভ, সোহেল রানা সৌরভ, রায়হান কবির চঞ্চল, মাকসুদুর রহমান, আঃ সালাম, চিশতী নাজমুল, মারুফ বিল্লাহ প্রমুখ। খবর বিজ্ঞপ্তি