News71.com
 Bangladesh
 14 Aug 16, 09:39 PM
 354           
 0
 14 Aug 16, 09:39 PM

কুমিল্লায় সেপটিক ট্যাংক থেকে উদ্ধার মা-ছেলের মৃতদেহ।।

কুমিল্লায় সেপটিক ট্যাংক থেকে উদ্ধার মা-ছেলের মৃতদেহ।।

নিউজ ডেস্কঃ কুমিল্লায় সেপটিক ট্যাংক থেকে নাছিমা আক্তার নামে এক গৃহবধূ ও তার দেড় বছরের শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর হাউজিং এস্টেট এলাকার একটি বাসার সেপটিক ট্যাংক থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
 
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, নগরীর হাউজিং এস্টেট এলাকার ব্লক-ডি-এর ১ নম্বর প্লটের মীম প্যাক্স এগ্রো কমপ্লেক্স নামের একটি ভবন সংলগ্ন সেপটিক ট্যাংক থেকে মা ও ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন