News71.com
 Bangladesh
 14 Aug 16, 07:05 PM
 427           
 0
 14 Aug 16, 07:05 PM

জামায়াতের সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে : মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক

জামায়াতের সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে : মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক

নিউজ ডেস্ক: স্বাধীনতার বিরোধিতাকারী দল জামায়াতের সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আজ রবিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত মানববন্ধনে বক্তৃতাকালে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীর দল জামায়াতকে নিষিদ্ধ করা হবে। কেবল তাই নয়, তাদের সব সম্পত্তিও বাজেয়াপ্ত ঘোষণা করা হবে।


তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর খুনিদের বিভিন্ন দেশ থেকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে সরকার। তবে বিভিন্ন দেশে এখনও বঙ্গবন্ধুর অনেক খুনি আত্মগোপন করে আছে। তাই সেসব দেশের প্রধানদের প্রতি অনুরোধ, তারা যেন বঙ্গবন্ধুর খুনিদের বাংলাদেশে ফেরত পাঠান। ১৫ আগস্ট বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উদযাপন প্রসঙ্গে আ ক ম মোজাম্মেল হক বলেন, খালেদা জিয়া যে ভুয়া জন্মদিন পালন করছেন এটা কখনো কাম্য নয়।

তিনি এই জন্মদিন পালনের মাধ্যমে শুধু বঙ্গবন্ধুকে অসম্মান করছেন না, পুরো দেশকে তিনি অসম্মান করছেন। মন্ত্রী বলেন, খালেদা জিয়া বতর্মানে যে হামলার রাজনীতি করছেন, এতেই তিনি প্রমাণ করেন তিনি জামায়াত ও পাকিস্তানের দোসর। কেননা জামায়াতের কিছু হলে খালেদা জিয়া সহ্য করতে পারেন না। ফলে এর জন্য তিনি ক্রমশ রাজনীতি থেকে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার, আওয়ামী লীগ নেতা শাহজাহান আলম, জিএম আতিক প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন