News71.com
 Bangladesh
 14 Aug 16, 07:04 PM
 389           
 0
 14 Aug 16, 07:04 PM

আসন্ন ঈদুল আযহার জন্য কোরবানিযোগ্য পশুর যোগান ১ কোটি ৫ লাখ ।। প্রানীসম্পদ মন্ত্রনালয়

আসন্ন ঈদুল আযহার জন্য কোরবানিযোগ্য পশুর যোগান ১ কোটি ৫ লাখ ।। প্রানীসম্পদ মন্ত্রনালয়

 

নিউজ ডেস্কঃ আসন্ন ঈদুল আযহার জন্য দেশে কোরবানিযোগ্য গবাদিপশুর যোগান রয়েছে মোট ১ কোটি ৫ লাখ। এর মধ্যে গরু-মহিষ প্রায় ৩৩ লাখ, ছাগল-ভেড়া ৭২ লাখ। আজ দুপুরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আন্তমন্ত্রণালয় সমন্বয় সভায় এ কথা জানানো হয় ।

মন্ত্রণালয়ের সচিব মো. মাকসুদুল হাসান খানের সভাপতিত্বে সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিরা অংশ নেন। মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোরবানির হাটে সুস্থ-সবল গবাদিপশু সরবরাহ নিশ্চিতকরণ এবং অবৈধভাবে মোটাতাজাকরণরোধে এবার উপজেলা পর্যন্ত সারা দেশের কোরবানির হাটবাজারে আনুমানিক ১ হাজার ভেটেরিনারি মেডিক্যাল টিম থাকবে। গত বছর এ টিমের সংখ্যা ছিল ৪৯৪টি ।

বৈঠকে জানানো হয়, চোরাইপথে আসা গবাদিপশুর মোটাতাজাকরণ ওষুধসহ গবাদিপশুর স্বাস্থ্যপরীক্ষা এবং রোগবালাইরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়, জেলা প্রশাসনসহ সংশ্লিষ্টদের নিয়ে সমন্বিত পদক্ষেপ নেওয়া হবে। ঈদের আগে নির্দিষ্ট সময় পর্যন্ত গরু মোটাতাজাকরণসহ বিভিন্ন ক্ষতিকারক ওষুধ যেন প্রেসক্রিপশন ছাড়া বিক্রি না হয় তাও নিশ্চিত করা হবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন